1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দায়িত্বশীল মহড়া

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চল ও খেরুয়ারচর এলাকায় হেলিকপ্টারযোগে এ মহড়া পরিচালনা করা হয়।

নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনীর এই মহড়া সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে। গ্রাম থেকে শহর—সব পর্যায়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্বশীল বাহিনীর এমন প্রস্তুতিমূলক পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চিলমারী অঞ্চলে এ ধরনের সেনাবাহিনীর মহড়া অনেকের কাছেই প্রথম অভিজ্ঞতা। নয়ারহাট ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি মোঃ নাইবালী মেম্বার বলেন, “আমার বয়স ৬০ বছর। দীর্ঘদিন ধরে নির্বাচন দেখছি, কিন্তু জীবনে এই প্রথম এমন সেনাবাহিনীর মহড়া দেখলাম। এতে আমি আশাবাদী—নির্বাচন শান্তিপূর্ণ হবে।”

মহড়া দেখতে আসা সাধারণ মানুষও একই মত প্রকাশ করেন। অনেকেই বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হবে—এ কথা শুধু শোনা নয়, বরং নির্বাচন শুরুর আগেই তার বাস্তব প্রস্তুতি চোখে দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর এই ধরনের দায়িত্বশীল ও সময়োপযোগী পদক্ষেপ নির্বাচনকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে আস্থা আরও বাড়াবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট