1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন  নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত নীলফামারী সদর হাসপাতালে এমপি’র আকস্মিক পরিদর্শনে অব্যবস্থাপনা দূর করতে দিলেন কঠোর নির্দেশ সৌদির সঙ্গে মিল রেখে জলঢাকায় ঈদের জামাত অনুষ্ঠিত পশুর হাটে লাখ টাকার বাণিজ্য, সত্যতা পেয়েও জরিমানা মাত্র ৩ হাজার কাঠালিয়ায় রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা সুবর্ণচরে হত্যার হুমকি ও বসতবাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন সুবর্ণচরে পোল্ট্রি খাদ্য বোঝাই গাড়ি উল্টে যুবক নিহত জলঢাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

কালাইয়ে সুদখোর চক্রের দৌরাত্ম্য, ৪ লাখ টাকায় ২০ লাখ টাকার মামলা 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলায় ৪ লাখ টাকার সুদ লেনদেনকে কেন্দ্র করে ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেছেন এক সুদ ব্যবসায়ী। অভিযুক্তের দেওয়া চেক ব্যাংকে জমা দেওয়ার পর অনাদায়ে ফেরত আসায় আদালতে মামলা করা হয়।

অভিযুক্ত ব্যক্তি নান্টু ওরফে সুজাউল মিয়া (৩৮), কালাই উপজেলার পনুট বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ও আব্দুল বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পনুট বাজার এলাকার নান্টু মিয়ার সঙ্গে স্থানীয় রাকিবের সু-সম্পর্ক ছিল। সেই সুবাদে রাকিব দুই কিস্তিতে ৪ লাখ টাকা সুদে ধার নেন। তিনি প্রতি মাসে ৪০ হাজার টাকা করে সুদ পরিশোধ করতেন। কিন্তু একপর্যায়ে সুদের টাকা দিতে না পারায় নান্টু মিয়া তার বাড়ি থেকে এসি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র জোরপূর্বক নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী রাকিব বলেন,পনুট বাজারে ব্যবসার সুবাদে নান্টুর সঙ্গে পরিচয় হয়। তার কাছ থেকে দুই কিস্তিতে ৪ লাখ টাকা সুদে নিয়েছিলাম। এই টাকার বিপরীতে প্রায় ৪ লাখ টাকা সুদও দিয়েছি। পরে আর সুদ দিতে না পারায় সে আমার বিরুদ্ধে ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করেছে। মামলার কারণে আমি এখন ঘরছাড়া। আমি ন্যায়বিচার চাই।

অভিযুক্ত নান্টু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি ২ লাখ ৪০ হাজার টাকা দিয়েছিলাম, আরেক বন্ধুর কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে ২০ লাখ টাকার মামলা করেছি। সে বিভিন্নজনের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা নিয়েছে। আমরা কজন মিলে আদালতে মামলা করেছি, এর বাইরে কিছু বলব না।

তবে স্থানীয়রা জানান, নান্টু বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন কখনো বলেন ২ লাখ ৪০ হাজার টাকা, আবার কখনো ১১ লাখ টাকা।

এলাকাবাসীর অভিযোগ, নান্টু ওরফে সোজাউল মিয়া দীর্ঘদিন ধরে পুনট বাজার এলাকায় সুদের ব্যবসা চালিয়ে আসছেন। অসহায় মানুষদের টার্গেট করে তিনি

উচ্চ সুদে টাকা দেন এবং সুদ পরিশোধে ব্যর্থ হলেই মামলা করেন।নিমেরপাড়া গ্রামের বাসিন্দা জাহানারা বেগম ও ফজের আলী বলেন,কিছুদিন আগে নান্টু লোকজন নিয়ে রাকিবের বাড়িতে গিয়ে এসি, ফ্রিজ, টিভি সব জিনিস জোর করে নিয়ে যায়। সে এলাকায় ২ লাখ টাকা দিলেই ৫ লাখ টাকার মামলা করে। এটা তার ব্যবসা।

এবিষয়ে আসামি পক্ষের আইনজীবী উজ্জল জানান, রাকিবের নামে একটি মামলা চেকের হয়েছে।  রাকিব জানিয়েছে তার সাথে প্রতারণা করে মামলা করা হয়েছে যে মামলা করে সে টাকা পাবে না । তবে সম্পর্কের কারণে কিছু টাকা হাওলাত নিয়েছে এর পরে  চেক নিয়ে মামলা করেছে।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন পুনট বাজার এলাকায় চলমান সুদের ব্যবসা বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট