1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নীলফামারী জলঢাকায় নেই আলুর দাম  ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় আলুর দাম কম থাকলেও আগাম জাতের আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তারা নাওয়া-খাওয়া ছেড়ে কায়িক শ্রম দিয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে। গেলবার আলুতে লোকসান গুনলেও এবার তা পুষিয়ে নিতে তারা কোমর বেঁধে মাঠে পড়েছেন।

কৃষি বিভাগ জানিয়েছে এবার উপজেলার উঁচু জমিতে প্রায় ৪২০ হেক্টর জমিতে গ্রানুলা, সেভেন সহ বিভিন্ন জাতের আগাম আলুর চাষ হয়েছে। অন্যদিকে দুটি হিমাগারে এখনো প্রায় ১২ হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে। বাজারে বর্তমান আলু ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর একমাস পরেই উঠবে আগাম আলু। তাই দাম নিয়ে অনেকটাই সংশয় রয়েছে।

উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কৃষক আবুল হোসেন জানান, “এবার পাঁচ বিঘা জমিতে সেভেন জাতের আলু লাগিয়েছি। গতবার দাম কমের কারণে আলুতে লোকসান হয়েছে। এবার দেখি আল্লাহ্ ভাগ্যে কী রেখেছেন।

খুটামারা ইউনিয়নের কৃষক মাহাতাব আলী বলেন, “হাইব্রিড চায়না ধান কেটে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আলু লাগানো হয়েছে। আশা করি নভেম্বরের পনের দিনের মধ্যে আলু তুলতে পারব। এসব আলু ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি। কিন্তু এবার পুরোনো আলু অনেক রয়েছে। দাম যে কেমন হয় সেটাই ভাবনার বিষয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান বলেন, “এ অঞ্চলে আগাম আলু জনপ্রিয় একটি ফসল। এর ফলন কম হলেও এটি আবাদ করে কৃষকরা বেশ লাভবান হয়। কিন্তু এবার হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকায় দাম নিয়ে সংশয় রয়েছে। যেখানে পানি জমে না, এসব জায়গা হলো এই আলু চাষ করার উপযুক্ত জমি। ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে এই ফসল ঘরে তোলা সম্ভব

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট