1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

কালাইয়ে দা হলি কুরআন স্কুলে ভর্তি কার্যক্রম শুরু: আলোচনা সভায় অতিথিদের অংশগ্রহণ

মো ফারুক হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ এলাকায় দা হলি কুরআন স্কুলে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে। বাংলা, ইংরেজি, আরবি, গণিত ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানে ইতোমধ্যে স্থানীয় অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে।

ভর্তি কার্যক্রমকে ঘিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম রাশেদুল আলম সবুজ, সাবেক ভাইস চেয়ারম্যান, আক্কেলপুর উপজেলা পরিষদ ও জয়পুরহাট–২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

মাওলানা মোঃ রেজাউল করিম, অধ্যক্ষ, চকমালিকপুর আমিনিয়া কামিল মাদ্রাসা।

মোঃ নুরুল আলম, সহকারী মাওলানা, তেলিহারা আলিম মাদ্রাসা, বগুড়া।

আলহাজ্ব মোঃ আজাহার আলী মন্ডল, বিশিষ্ট সমাজসেবক, সারুঞ্জা।মোঃ মোজাহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, মোসলেমগঞ্জ।

মোঃ ময়দুল হক সরকার হিটলু ও গোলাম রব্বানী, সহকারী মাওলানা, ছোট মানিক দাখিল মাদ্রাসা, পাঁচবিবি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ আব্দুস সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ খাইরুল ইসলাম, খতিব, বাইগুনি মধ্যপাড়া জামে মসজিদ ও দা হলি কুরআন স্কুলের পরিচালক।

স্কুল কর্তৃপক্ষ জানায়, মানসম্মত পাঠদান, নৈতিক শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট