1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

মির্জাপুরে যুবককে পিটিয়ে হত্যা, দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে হাসমত উল্লাহ হাসু (৩৫) নামে এক ব্যাংককর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
‎এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃতরা হলেন—মির্জাপুরের মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামের রাশেদুল ইসলাম (৩৬) ও ইয়ামিন ইসলাম (৩২)।


‎এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী নিশি বেগমের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাসুর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাশেদুল দেশে ফেরার পরও হাসু নিশির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাশেদুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে নিশির সঙ্গে দেখা করার নামে হাসুকে ডেকে নেন।

‎বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেখা করতে আসলে তাকে চোর সন্দেহ দেখিয়ে রাশেদুল, ইয়ামিন ও মেহেদী হাসান মারধর করে গুরুতর আহত করেন। এরপরে পুলিশ তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।
‎রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎এ ঘটনায় নিহতের ভাই রহমত উল্লাহ ৬জনের নামে মামলা করেন। রাতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

‎মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, পরকীয়া সম্পর্কের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট