1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ সোনাহাট বন্দরে পাথরবাহী ট্রাক শূন্য, ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  কাশিমপুর কারাগারে নারী আসামি উধাও , ৭ জন বরখাস্ত ​ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেপ্তার

নোয়াখালী সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) বিএনপি মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেছেন। এসময় তিনি নির্বাচনী এলাকার শান্তি সমৃদ্ধি উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় পূর্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

মোহাম্মদ শাহজাহান বলেন, গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অটল অবিচল থেকে ২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। দল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে আমাদের দল থেকে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যারই অংশ হিসেবে আমি আমার আসন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি বলেন, আমাদের নোয়াখালীর মানুষের প্রধান দাবী হচ্ছে নোয়াখালী বিভাগ, আমরা ইতোমধ্যে সেটি নিয়ে কাজ করছি। এছাড়াও নির্বাচনী এলাকার অবকাঠামো, সড়ক, জলবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতিকরণ, জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে আধুনিকায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইন’সহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ,জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবদুর রহমান। এছাড়া জেলার সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও বিএনপি জেলা পর্যায়ের অঙ্গ ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট