1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় ভূরুঙ্গামারীতে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে হিজবুল আরাফাত, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

সম্মেলনে সদ্য পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা ৪৫ জন নতুন হাজিসহ প্রায় ৪৫০ জন হাজি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ তৈয়ুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার ও সহ-সেক্রেটারি আলহাজ ফয়জার রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিজবুল আরাফাত উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি তালুকদার, ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ খালেদুজ্জামান, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ বাবুল আক্তার, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী এবং ভূরুঙ্গামারী বায়তুল আমান কোর্ট মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজিদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সদ্য হজ পালন করে ফেরা নতুন হাজিদের ফুল দিয়ে বরণ করে নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট