1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

টঙ্গীতে আতঙ্কে অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকার হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় দুপুরের খাবারের পর ভয় ও আতঙ্কে অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর অসুস্থ অন্তত ২০ জনকে কামারপাড়া ইস্ট-ওয়েস্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিসিএল-৩ কারখানার শ্রমিকরা জানান, সকালে কারখানায় লুৎফর রহমান নামে একজন কোয়ালিটি ইন্সপেক্টর হঠাৎ অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যান। এসময় শ্রমিকরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লুৎফর দুপুরে মারা যান। এখবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সুইং ফ্লোরে কর্মরত অন্তত অর্ধশতাধিক শ্রমিক ভয়ে আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে অন্তত ২০জনকে কামারপাড়া এলাকার ইস্ট-ওয়েস্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসাশেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এব্যাপারে কারখানার জেনারেল ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আতঙ্ক থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।ঘটনার পর আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
এবিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমানা হক জানান, কারখানার শ্রমিকরা প্যানিক এটাকের কারণে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের চিকিৎসা দেয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট