1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

বেতন স্কেলের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোববার (৩০নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ সকল বেসরকারী ক্লিনিক এবং ডায়াগনস্টিক এর কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ফার্মেসী কাউন্টারে রোগিদের লম্বা লাইন দেখা গেছে।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট মো. মিজানুর রহমান, পরেশ চন্দ্র বর্মণ, মো. জাহিদ, সুজন কুমার; কার্ডিওগ্রাফার মো. মুমিনুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) মো. নুরুন নবী, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব.) মো. শরিফ, মো. মমিনুল হক প্রমুখ।

কর্মবিরতি চলাকালে তাঁরা বলেন, তিন দিনের মধ্যে দাবি মানা না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি ও ৪ ডিসেম্বর পূর্ণ-কর্মদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট