1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আঠারো কোটি মানুষের পরম শ্রদ্ধাভাজন ও আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৩ ডিসেম্বর ২০২৫ ইং, বুধবার বিকেলে বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি আয়োজনে ছিল উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, বিরামপুর, দিনাজপুর।

দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন,তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক এবং দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার জায়গা। পরে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম মন্ডল,সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল,জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা,জেলা বিএনপির নির্বাহী সদস্য মহসীন আলী রাজু,সাবেক ভিপি ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক যুবদলের সম্পাদক জোবায়দুল হক জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, বিরামপুর পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর,সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির মিলন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন,সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের,সদস্য সচিব পলাশ বিন আশরাফী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা প্রমুখ।

এছাড়াও উপজেলা,উপজেলার ৭ ইউনিয়ন ও পৌর বিএনপি’র সকল অঙ্গ-সংগঠন,সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট