1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

বিরামপুরে ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ চাষী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে থানার অভিযানে ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ এক চাষীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোতবাণী ইউনিয়নের চাকুল গ্রামে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক সাজিদুল ইসলাম জানান,মৃত দছির উদ্দিনের ছেলে আজিজার রহমান (৪৫)-এর বাড়ির একটি পরিত্যক্ত ঘরে রোপিত অবস্থায় গাঁজার গাছটি পাওয়া যায়। জব্দকৃত গাছটির উচ্চতা ১২ ফুট, ওজন ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানা গেছে। পরে গাছটি জব্দ এবং আজিজার রহমানকে আটক করে থানায় নেওয়া হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে আটক আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট