1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত-১

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শনিবার সকাল পৌঁনে আটটার দিকে বিআরটি প্রকল্পের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত সিদ্দিকুর রহমান (৫৭)বরিশাল জেলার বাবুগঞ্জ থানার এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের সাথে বাস করতেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরী করতেন। শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকার অফিসে কাজে যোগ দিতে বাসা থেকে বের হন তিনি। পরে বিআরটি প্রকল্পের উড়ালসেতুর উপর বাসের অপেক্ষা করতে থাকেন।এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তিনি বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর পাঠালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মো.আতিকুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট