1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ট্রেনের ইঞ্জিন বিকল উত্তরাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন সংলগ্ন লাইনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ময়মনসিংহের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বরমীর ইউনিয়নের সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। এ সংবাদ লিখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ছয়টা) ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

স্থানীয় লোকজন ও ট্রেনের যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, শনিবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন বিকেল চারটার দিকে শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। ওই স্টেশন থেকে ছাড়ার পর সাতখামাইর স্টেশনের কাছাকাছি যাওয়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে। এসময় যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে ছিল।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ শামীম জানান,’ বলাকা ট্রেনটি ১৬.০০ টায় শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার কথা ছিল। কিন্তু সাতখামাইর স্টেশনের আগেই ওই ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশে স্টেশন কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট