1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার মূল আসামি গাজীপুরে গ্রেপ্তার কাশিমপুর থানা প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সভাপতি হাসান, সাধারণ সম্পাদক জামাল পাবনায় উঠানে দাদির ও সরিষাক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নীলফামারী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কাশিমপুরে পৃথক অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক -৩ অন্যের আনন্দকে নিজের খুশি মনে করতে হয় রাসেলদের নির্বাচনের পরও মানুষের দুয়ারে গাজীপুরের এমপি ধামইরহাটে পৌরসভার রাস্তার কাজের উদ্বোধন করেন এমপি এনামুল হক নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে: মোস্তাফিজুর রহমান মোস্তাক

পাবনায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়োলো ল্যাম্পের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

রোড সেফটি, স্বজন এবং স্কুল ক্যাম্পেইন—এই তিনটি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে এক দশক ধরে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ইয়োলো ল্যাম্প তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের মাধ্যমে।

শনিবার (৬ ডিসেম্বর) পাবনা সদর উপজেলার দাপুনিয়া ব্যাংগাড়ী এলাকার রজু প্রামানিকের বাড়ির পাশে লিচুবাগান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোকান উদ্বোধন, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকতার ব্যয় কমিয়ে এবারের বর্ষপূর্তিতে সংগঠনটি শারীরিক প্রতিবন্ধী রজু প্রামানিককে পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়। তার বাড়ির সামনের পাকা রাস্তার গোড়ায় নির্মাণ করে দেওয়া হয় একটি মুদিখানা দোকান—যা তাকে আবার স্বনির্ভর হওয়ার নতুন সুযোগ এনে দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একেএল পলিমারের স্বত্বাধিকারী ও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি রাসেদুজ্জামান রাসেদ। তিনি বলেন, “শুধু আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়—মানুষের জীবনে আলো ফিরিয়ে আনাই প্রকৃত সামাজিক দায়িত্ব।

সংগঠনের সভাপতি শহিদুল্লাহ খান উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ ও
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি এসএম সালাউদ্দিন সোহাগ।

সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন এর সঞ্চালনায় ইয়োলো ল্যাম্পে দীর্ঘদিনের অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

২০২৫ সালের সেরা স্বেচ্ছাসেবী হিসেবে সম্মাননা গ্রহণ করে দৈনিক যায়যায় সময়ের রাজশাহী বিভাগীয় প্রধান ও ইয়োলো ল্যাম্প এর সদস্য সাংবাদিক খন্দকার কৌশিক হোসেন।

এছাড়াও পুরস্কার গ্রহণ করেন মাসুম ফরহাদ, ইবাদত হোসেন, তানভীর আহম্মেদ, শাহরিয়ার ইসলাম তামিম, আদনান হোসেন, মামুন হোসেন ও মোস্তফা আবির।

রজু প্রামানিক (৭০) একসময় কৃষিকাজ ও রাখালের কাজ করতেন। প্রায় ছয় বছর আগে সড়ক দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১২ বার অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গেলেও শুরুতে ডাক্তাররা পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাভাবে চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় তার একমাত্র ছেলে বাবার দায়িত্ব এড়িয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। পাঁচ মেয়েকে নিয়ে রজুর সংসার আরও দুর্বিষহ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ইয়োলো ল্যাম্প তার চিকিৎসার সম্পূর্ণ ভার বহন করে তাকে সুস্থ করে তোলার পাশাপাশি এবার দোকান স্থাপন করে তার জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

১) রুশী খাতুন — “ইয়োলো ল্যাম্পের এই মানবিক উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
২) রজু প্রামানিক — “ওরা না থাকলে হয়তো বাঁচতামই না। আজ আবার কাজ করার শক্তি পেয়েছি।”
উদযাপন অনুষ্ঠানে ইয়োলো ল্যাম্পের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।কার্যক্রমের প্রচারণায় ছিল দৈনিক যায়যায় সময়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট