1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পঞ্চগড়ের দেবিগঞ্জে AI এর ব্যবহার জানতে গোল টেবিল বৈঠক

পঞ্চগড় প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার( AI এর) অপব্যবহার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পেশাজীবিদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।

পঞ্চগড়ের দেবীগঞ্জ এ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার(AI এর) অপব্যবহার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে  দেবীগঞ্জ পাবলিক ক্লাব চত্বরে  বিএনপির পঞ্চগড় ২ আসনে মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের আয়োজনে  এই  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সঞ্চালনায ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম সোহাগ।

উক্ত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান।

প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সারা দেশে ৩০০ আসনে প্রার্থীতা  ঘোষনার পরে বিভিন্ন ফেক আইডি তৈরি করে প্রার্থীদের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। দলের নেতাকর্মী ও প্রার্থীদের সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। ১ লক্ষ ৩০ হাজার ফেক আইডি তৈরি করা হয়েছে। সেসব আইডি দিয়ে সাধারন ভোটারদের কাছে প্রার্থীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনসহ প্রশাসনের কাছে দাবি জানাবো এসব ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। ফেক আইডির বিষয়টি যেন ভোটারদের কাছে এসব অপপ্রচার পরিস্কার হয়ে যায়।

ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে সমাজে তথ্য বিভ্রান্তি, গুজব, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাহীনতা, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিকতার উপর গভীর প্রভাব ফেলছে। এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনা, সমাজকে সচেতন ও সুরক্ষিত রাখতে বিভিন্ন পেশাজীবি ও দায়িত্বশীল সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোল টেবিল বৈঠকে দুই শতাধিক মানুষ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট