1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

হাতীবান্ধায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উদ্বোধন

হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

“সকল নারী ও কন্যার বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করতে ঐক্যবদ্ধ হন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ হলরুমে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন- “স্বপ্ন” ২য় পর্যায় প্রকল্পের আয়োজনে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

‎নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে এক সংক্ষিপ্ত র‍্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত সহায়তা ও নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির জন্য এগিয়ে আসার আহবান জানানো হয়।

‎কর্মসূচিতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মেহেরাব হোসেন, ইএসডিও স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মামুন হোসেন, প্রজেক্ট অফিসার শামিমা আক্তার শিলা, ইউনিয়ন ওয়ার্কার রওশন আরা, লিসা খাতুন, রুপালী বেগম, ফারহানা আক্তার, মৌসুমি খাতুন, রেবা খাতুন, মনোয়ারা বেগম ও স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।

‎হাতীবান্ধা উপজেলার ইউএনও শামীম মিঞার শেষ কর্মদিবসে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচির আলোচনা সভায় বলেন, নারীরা যেমন নির্যাতনের শিকার হন তেমনি আবার অনেক সময় নিজেরাও নির্যাতন করেন।

‎কিছুদিন আগের মাগুরা জেলার আলোচিত আছিয়ার উপর নির্যাতনের ঘটনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, নারীরা নিজেদের ঘরেও নির্যাতনের শিকার হন। সেজন্য নিজেদের সচেতনতা বৃদ্ধি, নারী পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও ধর্মীয় অনুশাসনের পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে এগিয়ে আসার আহবান জানান।

‎উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মে থেকে হাতীবান্ধা উপজেলার বারোটি ইউনিয়নে ইএসডিও স্বপ্ন প্রকল্পের আওতায় ৪৩২ জন নারী গ্রামীণ সম্পদ রক্ষণাবেক্ষণের পাশাপাশি আয়বৃদ্ধিমুলক কর্মকান্ডে যুক্ত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট