1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে দুর্বৃত্তর আগুনে পুড়লো কৃষকের ধানের গাদা

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে এক কৃষকের ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সালালপুর (দিঘীরপাড়) গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. হোসেন আলী (৫৭) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৬ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ২টার দিকে কে বা কাহারা পূর্ব শত্রুতার জেরে ১১ বিঘার জমির পাকা ধানের ৪টি পালা আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয়। এতে প্রায় ৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. হোসেন আলী জানান, ‘আমরা কৃষক মানুষ। রোদ– ঝড়- বৃষ্টিতে ভিজে কষ্ট করে ধান উৎপাদন করি। সেই ধানই যখন কেউ ইচ্ছে করে জ্বালিয়ে দেয়,তখন বুকটা হাহাকার করে ওঠে। আমাদের মতো মানুষের এটাই তো সারা বছরের ভরসা।’
তিনি আরও জানান, গত কয়েকদিন আগে অপরিচিত একটি নম্বর থেকে তাঁকে বারবার ফোন করে অর্থ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তার জমির ধান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে তিনি নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় ওই এলাকায় কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয়।

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দ্বায়িত্ব) রেজাউল করিম বলেন, ধানের পালা পোড়ানোর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট