1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি: বজ্রপাতে একজনের মৃত্যু মান্দায় সোনালী ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত কালাইয়ে ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মন্ডলের কর্মী সমাবেশ  গাজীপুরে বাস- অটোরিকশা সংঘর্ষ, নিহত-২ নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণ ঘরের মেঝে খুঁড়তেই বের হলো মায়ের লাশ, ছেলে পলাতক ভুল রক্তের রিপোর্টে প্রসূতির জীবন ঝুঁকিতে, জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মানবপাচারের শিকার প্রবাসীদের আর্তনাদ, দালালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ,আহত ২

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার সদরের ডাঙ্গাপাড়া এলাকায় মোটরসাইকেল – পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং একজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নিহত শিক্ষার্থীর নাম শোয়াইব(২০)। তিনি নিয়ামতপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবার নাম মুকবুল হোসেনের। বাড়ি একই জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের আলালপুর (ঠাকুর মান্দা ) গ্রামে। আহত শিক্ষার্থীরা হলেন মান্দা উপজেলার ছুটিপুর গ্রামের হাসিবুর রহমান ও ঘাগড়া গ্রামের রাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১ টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে কলেজে যাচ্ছিলেন তিন শিক্ষার্থী। পথিমধ্যে ডাঙ্গাপাড়া এলাকায় একটি দ্রুতগামী মিনি ট্রাক(পিকআপ) এর সাথে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলটি রাস্তার পাশে তালগাছের সাথে পুনরায় ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শোয়াইবকে
মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার উপপরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) রেজাউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট