1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভাও মানববন্ধন অনুষ্ঠিত

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরের যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণদের নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করা এবং দুর্নীতিবিরোধী প্রচারণাকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান।
সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছালেহ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. হাফিজ আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল বারী বাবলু, আরিফুর রহমান, শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান, মো. খলিলুর রহমান, মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থাকে দূর্বল করে দেয়। দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকা, শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধ চর্চা এবং প্রশাসনের স্বচ্ছতা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণদের সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে শুদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট