1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে হাসপাতালের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম খুঁজে বের করে দুদক।

দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর কুমার সাহাসহ টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দুদকের হট লাইনে প্রাপ্ত অভিযোগে ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হাসান। তিনি বলেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ অনুপস্থিত থাকেন, পরিবেশ অপরিচ্ছন্ন, সেবার মান অনেক নি¤œ, ঔষধ বিতরণে সমস্যা, রোগীদের ঔষধ হাসপাতাল থেকে না দিয়ে বাহির থেকে কেনায়, খাবারের মান নিম্ন, রোগীদের যে পরিমাণ খাবার দেয়ার কথা সে পরিমাণ দেয়া হচ্ছে না সহ আরও কিছু অনিয়মের প্রেক্ষিত্রে অভিযোগ আসে।

প্রধান কার্যালয়ের অনুমোদনের প্রেক্ষিতে বুধবার সকালে গাজীপুর থেকে দুদকের একটি টিম আমরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর, রান্নাঘর ও জরুরী বিভাগে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। রান্না ঘরে ৫০জন রোগীর জন্য মাছ প্রয়োজন ৮ কেজি ২০০ গ্রাম, সেখানে মাছ রয়েছে মাত্র ৫ কেজি, দেড় কেজি ডাল থাকার কথা থাকলেও দেয়া হয়েছে মাত্র ৫০০ গ্রাম, দেড় লিটার তেল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে মাত্র ৫০০গ্রাম, ডিম ৫০জন রোগীর জন্য দেয়ার ৫০টি লাগবে, কিন্তু কাগজে ৪০টি লিখা থাকলেও গুণে পাওয়া গিয়েছে মাত্র ৩৪ পিচ। এছাড়াও হাসপাতালের রোগীর আসনে সিট নাম্বার লেখা না থাকাসহ নানা ধরনের অসঙ্গতি পাওয়া যায়। এছাড়াও একজন রোগী ৮টি ঔষধ লেখা থাকলেও ৩টা, ৪টা, পাঁচটি ঔষধ বাহির থেকে আনা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে ঔষধ গুলো সাপ্লাই না বলে জানান। কিছু ঔষধ আছে চিকিৎসক লিখেই নাই, অথচ রেজিস্টারে ইনচার্জ বা নার্সরা রেজিষ্টারে বিতরণ দেখিয়েছে। যে অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান চালায় সেগুলোর সত্যতা পাওয়া গেছে। যে সমস্যা গুলো পেয়েছি তা রিপোর্ট আকালে আমরা কমিশনের জমা দিবো, কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে তিনি বলে জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট