1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

হাদী’র ওপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

দিনাজপুর বিরামপুরে হাদীর ওপর সংঘটিত হামলার প্রতিবাদে ছাত্র জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এ ধরনের হামলা শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।  সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম, তোজাম্মেল হক (জামায়াত সমর্থক), মোসাব্বির হক (এবি ছাত্রনেতা আহ্বায়ক),আবুল কালাম আজাদ,মারুফ মোর্শেদ,হাফেজ নুর মোহাম্মদসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শেষে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট