1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

মির্জাপুরে দুই প্রভাবশালীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়ার অপবাদ দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের বটটেকী এলাকায় এ ঘটনা ঘটে। ঐ রাতেই ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করে দুই ব্যক্তির নাম উল্লেখ করেন।

‎ভুক্তভোগী গৃহবধূ গণমাধ্যমকে বলেন, ৫ মাস বয়সী সন্তানকে নিয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় গোড়াই এলাকার স্থানীয় প্রভাবশালী ও বিএনপির ট্যাগধারী রাজিব মিয়া (৩৫) ও ময়লা ব্যবসায়ী আজাহার মিয়া (৪২) তার ঘরের দরজা খুলতে বলেন। ঘরে পরপুরুষ রয়েছে এমন অপবাদ তুলে তারা ঘরে প্রবেশ করেন।

‎আশপাশের লোকজন জড়ো হলে তারা ভয়ভীতি দেখিয়ে সরে যেতে বাধ্য করেন। এরপর শিশুকে জিম্মি ও শিল্পকারখানায় কর্মরত স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করতে চান। তবে নারী জন্মনিরোধক ওষুধ আনার কথা বলে কৌশলে ঘর থেকে বেরিয়ে যান।

‎‎ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ব্যক্তি আত্মগোপনে চলে গেছেন। তাদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
‎‎বাসার মালিক আহম্মদ আলী বলেন, আমার বাসার ভাড়াটিয়ার সঙ্গে যা ঘটেছে তা শতভাগ সত্য। অভিযুক্তরা শুরু থেকেই নানা ভাবে অত্যাচার করে আসছিল।

‎মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট