1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ভূরুঙ্গামারীতে জামায়াতের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‍্যালি করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিজয় র‍্যালি শুরু হয়। যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে এসে শেষ হয়। হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন রকমের ব‍্যানার ফ‍্যাস্টুন নিয়ে বিপুল সংখ‍্যক নেতা কর্মী বিজয় র‍্যালিতে অংশ গ্রহণ করে।

বিজয় র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘জামায়াত শিবির জনতা, গড়ে তোলা একতা’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

র‍্যালি শেষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি জৈষ্ঠ্য প্রভাষক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট