1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নোয়াখালীর সুবর্ণচরে নবাগত ইউএনও ও ওসির তত্বাবধানে মহান বিজয় দিবস উদযাপন

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে নবাগত ইউএনও এবং ওসির তত্বাবধানে আজ ১৬ ডিসেম্বর বিজয়ের ৫৫ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এ অবিস্মরণীয় দিনে নানা আয়োজনে সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়ছে।

ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসন। মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান ও চরজব্বর থানার নবাগত ওসি মোহাম্মদ লুৎফর রহমান।

এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,সুবর্ণচর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের ব্যাক্তিবর্গ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানোনা, বিজয় মেলা ও এক মনোরম ফুটবল প্রীতি ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট