1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন উচ্ছেদ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কাঁচা ইট ধ্বংস

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই পরিচালিত দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানুল ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কাপাসিয়া উপজেলার ধানদিয়া গ্রামের আরএলবি (RLB) নামক পরিবেশ ছাড়পত্রবিহীন ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার চিমনি ও কিলন উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পোনাশাড়ি গ্রামের এমএসবি (MSB) নামক পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্সবিহীন আরেকটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়। এ সময় উভয় ইটভাটায় মজুত থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়।

এছাড়াও অভিযানের অংশ হিসেবে অবৈধ ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ মিটার জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আরেফিন বাদল, সহকারী পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান এবং পরিদর্শক জনাব রকিবুল হাসান।

পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আরেফিন বাদল বলেন, পরিবেশ দূষণ রোধ ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট