1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা

সবুজ সরকার নওগাঁ:-
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত নওগাঁর নিয়ামতপুরে বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকেই ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। আজ রোববার (২১ ডিসেম্বর) ও গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। কনকনে শীতে মানুষের ভোগান্তি বেড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।  জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে এসব কর্মজীবী মানুষেরা বাইরে বের হচ্ছেন।

বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,
আজ রোববার (২১ ডিসেম্বর) নওগাঁর বদলগাছীতে সকাল ছয়টায় ও নয়টায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
একদিনের ব্যবধানে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে।

আজ সকালে উপজেলার অনেক এলাকা ঘুরে শীতের সকালের জনজীবনের বিভিন্ন চিত্র দেখা গেছে।

উপজেলার ভাবিচা বাজারে চা স্টলের চুলার আগুনে হাত দুটোকে গরম করার চেষ্টা করছিলেন রুদ্রপুর গ্রামের আক্কাস আলী(৬৫)। বললেন, ‘বিলের ভিতর দিয়ে ভাবিচা বাজারোত হ্যাটা অ্যাসপার ল্যাগা হাতোত সিটক্যা (অসাড়) ল্যাগা গেছে। তাই গরম করোছি।খুব ঠান্ডা পড়িছে বারে।’

ভাবিচা বিলে ধানের বীজ তলায় কীটনাশক ছিটাতে যাচ্ছিলেন প্রদীপ সিং ও অরুণ মন্ডল । বললেন, কৃষকের কোনো শীত-গরম নাই। কয়েকদিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছিল না। তাই আজ ঠান্ডার মধ্যেই যেতে হচ্ছে।

ভ্যান চালক জিতেন চন্দ্র জানালেন, তিনি আজ সকালে ঠান্ডার মধ্যেই ধানের বস্তা নিয়ে উপজেলার বটতলী হাটে গিয়েছিলেন। ঠান্ডার জন্য জোরে ভ্যান চালাতে পারছিলেন না। মাফলারের ভিতর দিয়ে হুহু করে ঠান্ডা ঢুকছিল।
রাস্তাতেও খুব কম লোকজন ছিল বলে তিনি জানালেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট