1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা ও সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তার ঘটনার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য রিপন শাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য মাজহারুল ইসলাম মাসুম।

এছাড়াও বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার, প্রথম আলোর সাংবাদিক মাসুদ রানা এবং ডেইলি স্টার পত্রিকার গাজীপুর প্রতিনিধি মঞ্জুরুল করিম।

বক্তারা বলেন, সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও সাংবাদিককে হেনস্তা করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক সমাজের জন্য হুমকিস্বরূপ। মানববন্ধন থেকে অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় মানববন্ধনে গাজীপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট