1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ধামইরহাটে ম্যারাথন সাইকেল র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ম্যারাথন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে জাকস ফাউন্ডেশন, সবুজ নগর, জয়পুরহাটের আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি তারুণ্যের উৎসব ২০২৫ উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। 

ফ্লোলিনা দিতি হাসদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম, জাকস ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের পরিচালক (কার্যক্রম) মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ শামসুল আলম, মোঃ ইসমাইল হোসেন, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক (অব:) এসসি আলবার্ট সরেন, সহকারী অধ্যাপক আবুল বয়ান মো. আব্দ্জ্জুাহের, ট্রেড ইন্সট্রাক্টর মোঃ সাইদুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ মারজানুল ইসলাম, সহকারি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ বোরহান উদ্দীন ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন খন্দকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সবশেষে আকর্ষণীয় ছিল উন্নয়ন মেলা ও মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। মেলায় জাকস ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে উপস্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট