1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগ, থানায় জিডি

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জমি থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

জানা গেছে, কুমিল্লা জেলার পাথর ব্যবসায়ী শফিকুল ইসলাম সোনাহাট স্থলবন্দর সংলগ্ন বানুরকুটি মৌজার এ/৮৯৮ ও এ/১১৪৬ খতিয়ানভুক্ত ২৬৬৯ ও ২৬৭৩ নম্বর দাগে মোট ৬৩ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে তিনি ‘মেসার্স মারিয়া ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ভেকু মেশিন ব্যবহার করে ওই প্রতিষ্ঠানের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় শফিকুল ইসলামের পক্ষে তাঁর ভাই সাব্বির হোসেন (পিতা: আব্দুর রশিদ, গ্রাম: ঘোড়াশাল, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা) গত ২২ ডিসেম্বর ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জমির মালিকের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা এই কর্মকাণ্ড চালিয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মালিকপক্ষ মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট