1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ সোনাহাট বন্দরে পাথরবাহী ট্রাক শূন্য, ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  কাশিমপুর কারাগারে নারী আসামি উধাও , ৭ জন বরখাস্ত ​ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেপ্তার

নওগাঁ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মোস্তাফিজুর রহমান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘোষণা অনুযায়ী নওগাঁ-১ (নিয়ামতপুর,পোরশা ও সাপাহার) আসনে দলটির চূড়ান্ত মনোনয়ন পেলেন মোস্তাফিজুর রহমান। তিনি নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

প্রার্থীদেরকে দেওয়া মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠি প্রার্থী, কর্মী ও সমর্থকেরা তাদের নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।

নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার তাঁর ফেসবুকে এই চিঠি পোস্ট করেছেন।

জানতে চাইলে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান
ইতিমধ্যে মনোনয়নপত্র তুলেছেন । আজকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হলেন। এতে তিন উপজেলার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দিত ও উচ্ছ্বসিত। নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের মানুষ মোস্তাফিজুর রহমানকে ভালবাসেন। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি মাঠে আছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন।

তিনি আরও বলেন, তিন উপজেলার জনগণ আমাদের পাশে আছেন। তাঁরা এই আসনে মোস্তাফিজুর রহমানকে এমপি হিসেবে দেখতে চান। তাঁরা ধানের শীষে ভোট দিয়ে মোস্তাফিজুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট