1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পঞ্চগড়ে  ৪,৮০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক  ডিবি পুলিশ

পঞ্চগড় প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপারের সঠিক দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকুস দল অভিযান পরিচালনা করে  ৪,৮০০( চার হাজার আট শত) পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে । গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের লিচুতলা এলাকায় এসএ পরিবহন প্রাইভেট লিমিটেডের প্রধান গেটের সামনে থেকে মাদক সহ ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৪৫) কে হাতেনাতে  আটক করে ডিবি পুলিশ।

এঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করবে বলে জানা গেছে। আটক আবুল কালাম জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সেনপাড়া আরাজী গাইঘাটা  এলাকার হাতেম আলীর পুত্র। তিনি পেশায় মটর শ্রমিক। তবে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ ঘটনায় রাতে পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এক প্রেস ব্রিফিং এ বলেন কক্সবাজার থেকে একটি পার্সেল কুরিয়ার যোগে ইয়াবার একটি চালান পঞ্চগড়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এসএ পরিবহন প্রাইভেট লিমিটেডের সামনে অবস্থান নেন। পরে পার্সেলটি গ্রহণ করে বাইরে আসতেই মাদক ব্যবসায়ী আবুল কালামকে হাতেনাতে আটক করা হয় ।

পরে পার্সেল খুলে ৪,৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়৷  যাহার অবৈধ বাজার মূল আনুমানিক মুল্য ১৯ লক্ষ ২০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট