1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন -১৭ বছর পর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বক্তব্য চলাকালে তাকে এক নজর দেখতে সড়ক-ফ্লাইওভার,বাস ও ফুটওভার ব্রিজের ওপর জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীরা ভিড় করেছে।

‎বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার পর কুড়িল ৩০০ ফিট এলাকায় বিএনপির সমাবেশস্থলে তারেক রহমান যোগদান করেন।

‎টাঙ্গাইল থেকে আসা মুহিন খান চিসতী নামে এক বিএনপি কর্মী জানান, আমাদের অনেক বছরের সাধনা, তারেক রহমানকে এক নজর দেখব। আজকে বহু বছর পর সে দেশের মাটিতে পা রেখেছে। তাকে এক নজর দেখতে পারলে আমাদের মন জুড়াবে।

‎মিহান খান শাফিন নামে আরেক কর্মী জানান, আমরা গত এক সপ্তাহ যাবৎ অপেক্ষা করছি। কখন আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবে। গত তিনদিন যাবৎ আমরা ৩০০ ফিট এলাকায় অবস্থান করছি। আজকে আমরা তাকে দেখার জন্য ফুটওভার ব্রিজের ওপর উঠেছি। আমাদের আজকে আনন্দ। আনন্দে আমরা আত্মহারা। আমাদের নেতা দেশের মাটিতে আবার ফিরে এসেছেন।

‎স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে তাকে এক নজর দেখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ আশপাশের বাসাবাড়ির উঁচু ভবনের ছাদে অবস্থান নিয়েছেন। বেলা ৪ টার পর তারেক রহমানের বক্তব্য শুরু হলে নেতাকর্মীরা নানা স্লেগানে তাকে স্বাগত জানান। তার বক্তব্য শেষে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট