1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  উপজেলার বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও উপাসনা। সকাল থেকেই উপজেলার বিভিন্ন চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রার্থনায় বিশ্বশান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এছাড়াও কেক কাটা, শিশুদের মাঝে উপহার বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপনের আনন্দ ছড়িয়ে পড়ে।

বড়দিন উপলক্ষে সকালে  উপজেলা সদরের বালাহৈর লুথারেন চার্চে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার  বের করা হয়।  শোভাযাত্রা শেষে চার্চে  প্রার্থনা ও কেক কেটে কাটা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পালক দ্বিজেন্দ্র নাথ দাস বলেন, বড়দিন তাদের জন্য ভালোবাসা, ক্ষমা ও মানবতার শিক্ষা নতুন করে মনে করিয়ে দেয়।

এদিকে উৎসবকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চার্চ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে  বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট