1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

দীপু হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন, ভোট বর্জনের হুমকি

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিতোষ রায়, সাংগঠনিক সম্পাদক সনজয় সাহা, কোষাধ্যক্ষ পরেশ চন্দ্র রায়, ডিমলা উপজেলা শাখার সভাপতি অমিতাভ রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াংকা কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট সদর শাখার আহ্বায়ক হিরম্ব কুমার রায় (হিরু) ও সদস্য সচিব বাসুদেব রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর ধারাবাহিকভাবে নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটছে। দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড তারই ভয়াবহ উদাহরণ। এ ধরনের ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে সনাতন সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

তারা আরও বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা না হলে সনাতন সম্প্রদায়ের মানুষ ভোটকেন্দ্রে যাবে না এবং সারাদেশে ভোট বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়া হবে।

কর্মসূচি চলাকালে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট