1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

বাংলাদেশে ৪ কোটি বেকারকে চাকরি দেওয়া সম্ভব নয়, তাই কারিগরি শিক্ষার বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রায় ৪ কোটি বেকার যুবককে শুধু চাকরির মাধ্যমে কর্মসংস্থানে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও কারিগরি দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।

গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ইউসেপ বাংলাদেশ গাজীপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত চাকরি মেলার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, শুধু চাকরির বেতনে বর্তমান সময়ে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। তাই তরুণ সমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার দিকে ধাবিত হতে হবে। কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করলে আয়ের সুযোগ বেশি থাকে এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যায়।

তিনি আরও বলেন, ইউসেপ বাংলাদেশ চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে, যা তরুণদের কর্মজীবনে প্রবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরি বাজারে টিকে থাকতে হলে প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা ছাড়া বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক মো. আলম হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (নর্থ ক্রাইম) মো. রবিউল ইসলাম।

এ মেলায় দেশের শীর্ষস্থানীয় ১৯টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য স্ট্যান্ডার গ্রুপ, মন্ডল গ্রুপ ও প্রাণ গ্রুপ। চাকরি মেলার মাধ্যমে প্রায় দুই শতাধিক চাকরিপ্রত্যাশীকে বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দেওয়া হয়।

চাকরি মেলাটি তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা অর্জনের গুরুত্ব নতুন করে সামনে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট