1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে হানি ট্র্যাপ চক্রের মূলহোতা তানজিলা তাবাসসুম গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে ভিন্ন ভিন্ন নাম ও পরিচয় ব্যবহার করে সারাদেশের একাধিক পুলিশ কর্মকর্তাকে হানি ট্র্যাপে ফেলে পুলিশ বাহিনীকে বিতর্কিত করার অভিযোগে তানজিলা তাবাসসুম (২৪) ওরফে সুইটি ওরফে হ্যাপীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শনিবার (২৭ই ডিসেম্বর) মধ্যরাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জিএমপি। গ্রেপ্তারকৃত তানজিলা তাবাসসুম মুন্সিগঞ্জের লৌহজং থানার পয়সা পশ্চিম পাড়া গ্রামের মৃত রুবেল মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকা ছাড়াও ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করে এই নেটওয়ার্ক পরিচালনা করতেন।

পুলিশ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত ব্যক্তি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন আইনি সহায়তার প্রলোভন দেখিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। পরবর্তীতে পরিকল্পিতভাবে হানি ট্র্যাপে ফেলে তাদের সামাজিক ও পেশাগতভাবে বিতর্কিত করার চেষ্টা করতেন—এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এ ঘটনায় ঢাকা ও গাজীপুরসহ একাধিক ইউনিট সমন্বিতভাবে কাজ করে আসছিল। শনিবার রাতে কৌশলে তাকে আটক করা হয়।

জিএমপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভাঙা এবং চেইন অব কমান্ড দুর্বল করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

বর্তমানে তানজিলা তাবাসসুম জিএমপির বাসন থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়ে বাসন থানার ওসি হারুন আর রশীদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট