1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে একাধিক আগ্নেয়াস্ত্র ম্যাগজিন ও গুলিসহ গ্রেফতার-১

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক কসাইকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ডিসেম্বর) রাত ১০টায় তাকে আটক করে জিএমপি গাছা থানা পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুর ১২টায় গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এক ব্রীফিংয়ে এ তথ্য জানান জিএমপি’র ক্রাইম ডিসি দক্ষিণ বিভাগের মোঃ মহিউদ্দিন আহমেদ।

ব্রিফিংয়ে বলা হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া চায়না ফেক্টরীর গলির জনৈক তাহেরের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া মুসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) এর ভাড়াকৃত রুমে অভিযান চালায় পুলিশ।

এসময় তার রুমের স্টিলের আলমিরা থেকে দু’টি বিদেশি পিস্তল, চার’টি ম্যাগজিন ও ২৪রাউন্ড গুলিসহ মিয়া কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। মুসলেম উদ্দিন বরিশালের বাকেরগঞ্জ থানার মৃত জালাল মিয়া ও মৃত রওসন আরা দম্পতির ছেলে। সে ভোটার আইডিতে স্তায়ী ঠিকানা উল্লেখ করে ডিএমপি’র হাতিরঝিল থানার নয়াটোলা মগবাজার এলাকায়।

পুলিশ জানায় অস্থায়ী সে জিএমপি’র গাছা থানা এলাকায় থেকে অস্ত্রের কারবার চালাতো কসাই পেশার আড়ালে। এ ঘটনায় গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

তার বিরুদ্ধে হাতিরঝিল ও শাহজাহানপুর থানায় মাদক ও অস্ত্র আইনে আরো দু’টি মামলার সন্ধ্যান পেয়েছে পুলিশ। ১৮৭৮সালের অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট