1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

খালেদা জিয়ার জানাজায় শরীক হতে গাজীপুর থেকে জনস্রোত

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নিতে গাজীপুর থেকে ঢাকার পথে নেমেছে মানুষের ঢল। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও শোক আর শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সড়ক ও রেলপথে ঢাকার উদ্দেশে রওনা হন। যে যেভাবে পারছেন, ছুটছেন প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শরিক হতে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গাজীপুরের অনেক শীর্ষ বিএনপি নেতা ঢাকায় অবস্থান করছেন। ভিড় ও যানজট এড়াতে অনেক নেতাকর্মী রাতের মধ্যেই বিভিন্ন উপায়ে ঢাকায় পৌঁছে যান। তবে সকালে ঘন কুয়াশার কারণে সড়কপথে মানুষের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঢাকামুখী মানুষের স্রোত আরও ঘন হতে থাকে।

বাস, মিনিবাস, প্রাইভেট কারসহ নানা ধরনের যানবাহনে করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকার দিকে যাত্রা করছেন। একই সঙ্গে জয়দেবপুর রেলওয়ে স্টেশনেও দেখা গেছে উপচে পড়া ভিড়। ট্রেনযোগে ঢাকায় যেতে স্টেশনে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।

পাঞ্জাবি ও টুপি পরিহিত শোকার্ত নেতাকর্মী ও সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং গভীর সমবেদনা জানিয়ে জানাজায় অংশ নেওয়ার প্রস্তুতি নেন। শোকের এই যাত্রায় গাজীপুর যেন পরিণত হয়েছে এক আবেগঘন জনস্রোতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট