1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুইটি পৃথক স্থানে উপজেলা বিএনপি ও এলাকাবাসীর উদ্যােগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

দুটি জানাজায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বেলা দুইটায় উপজেলার রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ, উপজেলা তাঁতী দলের সভাপতি মামুনুর রশীদ, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামসুল আলমসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

বেলা সাড়ে চারটায় উপজেলার সদরের নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক নূরে আলম সুজা, সহ-সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুনজুর রহমান, বাংলাদেশ জামায়াতী ইসলামী উপজেলা শাখার আমির আফজাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট