1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পাবনায় বই বিতরণে শিক্ষক উত্তম কুমারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

পাবনার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক উত্তম কুমার।

অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের মাঝেও নিয়ম বহির্ভূতভাবে বই বিতরণ করা হয়েছে। অথচ যোগ্য ও নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের অনেকেই বই থেকে বঞ্চিত হয়েছে।

শিক্ষার্থীদের একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, যেসব শিক্ষার্থী উত্তম কুমারের প্রাইভেট কোচিংয়ে পড়ে, তারাই সহজে বই পেয়ে যাচ্ছে। আর যারা প্রাইভেট পড়ে না, তারা বইয়ের দেখা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। এটি স্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক চাপ প্রয়োগ।
অভিযোগের সত্যতা জানতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে গিয়ে অভিযুক্ত শিক্ষক উত্তম কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা অধ্যক্ষ স্যারের সঙ্গে যোগাযোগ করেন, এই মন্তব্য করে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব বলেন, একটি ঘটনা ঘটেছিল, বিষয়টি আমরা নজরে এনেছি। এটি প্রাতিষ্ঠানিকভাবে আলোচনা করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে এ বিষয়ে আমরা যথাযথ অ্যাকশনে যাওয়ার চিন্তা-ভাবনা করছি।

এদিকে অভিভাবক মহলে প্রশ্ন উঠেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক যদি ব্যক্তিগত কোচিংয়ের মাধ্যমে সরকারি বই বিতরণকে প্রভাবিত করেন, তবে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার কোথায় দাঁড়ায়। অভিভাবকরা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন অনিয়ম আর না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট