1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলা, ৪ পুলিশ আহত, গ্রেপ্তার-১১

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন পুলিশের চার সদস্য। এ সময় পুলিশের দুটি পিকআপ ভ্যান ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। হামলাকারীরা আটক দুই আসামিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে অভিযান চালায় শ্রীপুর থানার একটি দল। অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী লাকী আক্তার, জাহাঙ্গীর হোসেন ও মো. রাজীবকে আটক করা হয়।

আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে অভিযানে ব্যবহৃত পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।

সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে হামলাকারীরা জাহাঙ্গীর হোসেনসহ দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। হামলায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস ও এসআই মুহাম্মদ মাসুদ রানাসহ চার পুলিশ সদস্য আহত হন।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া মাদক উদ্ধারের ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট