1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিন পেলেন জুলাই যোদ্ধা সুরভী

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

গাজীপুরে জুলাই যোদ্ধা ও সমন্বয়ক তাহরিমা জান্নাত সুরভী (১৭)–এর দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার গুহ রিমান্ড বাতিল করে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল জানান, দুপুরে দেওয়া রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হলে শুনানি শেষে আদালত সুরভীর বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে রিমান্ড বাতিল করেন এবং তাঁর জিম্মায় জামিন দেন।

এর আগে একই দিন দুপুরে চাঁদাবাজির একটি মামলায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি করেন সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়। পুলিশের দাবি, সুরভীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে।
রিমান্ড ও গ্রেফতারের প্রতিবাদে দিনভর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। তারা দাবি করেন, সুরভী অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাকে গভীর রাতে বাসা থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৪ ডিসেম্বর রাতে টঙ্গীর নিজ বাসা থেকে যৌথ বাহিনীর অভিযানে সুরভীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় ঘুমন্ত অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।পুলিশ ও আইনজীবীরা জানান, মামলার এজাহারে সুরভীর বয়স ২১ বছর উল্লেখ থাকলেও বাস্তবে তার বয়স ১৭ বছরের কিছু বেশি। বয়স সংক্রান্ত তথ্য যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, মামলাটি আগের সময়ের হলেও যেন কোনো অবিচার না হয়, সে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট