1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটায় মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে পরিবেশ বিধি লঙ্ঘন করে এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিল বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভার অনুরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, এ সময় পরিবেশ অধিদপ্তর, বরিশালের একটি বিশেষ টিম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহায়তা করে।

পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে উপধারা ৮-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মেসার্স তিলক ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স রিয়াজ ব্রিকসকে ৫ লাখ টাকা,এমআর ব্রিকসকে ৩ লাখ টাকা,মেসার্স এসআরবিসি ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স রিয়াজ–২ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সারাদিনব্যাপী অভিযানে কয়েকটি ইটভাটার চিমনি ধ্বংস ও কাঠ কাটার স্বমিল এবং কাঁচা পাকা ইট গুড়িয়ে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জেলার অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে অবৈধ ও দূষণকারী ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট