1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা সদরের বাবুবাজার ও আজ শনিবার হাজিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন বনশিয়া রবিদাস (৭৫)। বাড়ি উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রামাপাড়া গ্রামে।
আহতরা হলেন মিঠু (৩০), শাহিন (৩০) ও জাহিদ হাসান (৩২)। শাহিনের বাড়ি মহাদেবপুর উপজেলায়। জাহিদের বাড়ি পত্নীতলা উপজেলার মাসুদপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে বনশিয়া রবিদাস খড়ি ক্রয়ের জন্য উপজেলা সদরে আসেন। “স” মিল বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে বাবুবাজার এলাকায় টিভিএস মোটরসাইকেল শোরুমের সামনে পেছন দিক থেকে আসা ভুটভুটি ধাক্কা দেয় ভ্যানে। ভ্যান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন বনশিয়া রবিদাস ও ভ্যানচালক। স্হানীয়রা উদ্ধার করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বনশিয়া রবিদাসকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

অপরদিকে, আজ শনিবার সকাল ছয়টার দিকে উপজেলার হাজীনগর -শিবপুর আঞ্চলিক সড়কের হাজীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনে দিক দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাহিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, তাঁরা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান। দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুটভুটি চালকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট