1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ফকিরের মোড় এলাকায় মোটরসাইকেল ও গরুবোঝাই নসিমন (ভটভটি)-এর মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত নয়ন চন্দ্র রায় সদর উপজেলার হরতকিতলা এলাকার চিরঞ্জিত চন্দ্র রায়ের একমাত্র পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী শহর থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই নসিমনের সঙ্গে ফকিরের মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে আরোহী নয়ন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক মাসুদ বলেন, “দুর্ঘটনার পরপরই আহতের অবস্থা গুরুতর দেখে আমরা দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে পাঠান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও গরুবোঝাই ভটভটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর ভটভটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ দুর্ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট