1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: কালাইয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ সোমবার বেলা ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় শিক্ষার্থীদের উদ্যোগে এক বিশাল অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কালাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দীর্ঘ সময় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ ও আপসহীন কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।

সমাবেশে বক্তব্য রাখেন একাধিক শিক্ষার্থী প্রতিনিধি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আর কোনো শহীদ দেখতে চাই না। ওসমান হাদী হত্যার তদন্তে কোনো ধরনের গাফিলতি কিংবা প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না। যতক্ষণ না খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

কর্মসূচিতে বক্তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই অবস্থান কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারাও শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট