1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি: বজ্রপাতে একজনের মৃত্যু মান্দায় সোনালী ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত কালাইয়ে ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মন্ডলের কর্মী সমাবেশ  গাজীপুরে বাস- অটোরিকশা সংঘর্ষ, নিহত-২ নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণ ঘরের মেঝে খুঁড়তেই বের হলো মায়ের লাশ, ছেলে পলাতক ভুল রক্তের রিপোর্টে প্রসূতির জীবন ঝুঁকিতে, জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মানবপাচারের শিকার প্রবাসীদের আর্তনাদ, দালালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আওয়ামী লীগ থেকে দুই নেতার পদত্যাগ, ভুল বুঝতে পারার দাবি

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকাকে ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দলের দুটি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই নেতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের নটারকান্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন—অষ্টমীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুলমিয়া এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য ফুলমিয়া বলেন, তিনি ২০০১ সাল থেকে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রায় তিন বছর আগে এলাকার উন্নয়ন কার্যক্রম সচল রাখার স্বার্থে এবং স্থানীয়দের চাপে পড়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তবে দলীয় রাজনীতিতে সক্রিয় না থেকেও পদ গ্রহণ করায় বিষয়টি তার ভুল ছিল বলে তিনি এখন উপলব্ধি করেছেন। এজন্য তিনি আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছেন বলে জানান।

অপরদিকে মোসলেম উদ্দিন ফকির বলেন, তার অজান্তেই তাকে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি কখনো দলীয় কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। তাই তিনি আজ থেকেই ওই পদ থেকে অব্যাহতি নিচ্ছেন বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তারা দুজনই জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থেকে সাধারণ মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার ইচ্ছা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট