1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে সোনালী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার উদ্যোগে গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল তিনটায় পাড়ইল ইউনিয়নের বেলগাপুর মন্দির সংলগ্ন এলাকায় গরিব, দুঃখী ও খেটে খাওয়া শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. শওকত জামান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর উপজেলা শাখার ম্যানেজার মো. মাহবুব আলম তুহিন, জুনিয়র অফিসার মো: শাহিদুজ্জামান গোলাপ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ।

স্থানীয়রা জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগের জন্য সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
তাঁরা আরও বলেন, তীব্র শীতের মধ্যে এ ধরনের সহযোগিতা দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট