1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

কালাই পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মাননীয় পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, পাঁচবিবি সার্কেল-এর সার্বিক নির্দেশনায় কালাই থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করেছে।

কালাই থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর তত্ত্বাবধানে চৌকস কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোঃ আব্দুর রশিদ (৫৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি মোঃ আব্দুস সাত্তার মন্ডলের পুত্র এবং তার স্থায়ী ঠিকানা গ্রাম সুরাইল (সড়াইল), থানা কালাই, জেলা জয়পুরহাট।

পুলিশ সূত্রে জানা যায়, কালাই থানার এফআইআর নং- ৮/২৬, তারিখ ১৫ মার্চ ২০১৬, সময় ১৭.১৫ মিনিটে রুজুকৃত মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা ২৫-বি এর ১(বি) অনুযায়ী আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ইংরেজি ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকার হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে কালাই থানায় হাজির করা হয়।

পরবর্তীতে আজ শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।

পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে কালাই থানা পুলিশের এ সাফল্যে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট