1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে গ্রাহকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

জামানতের টাকা ফেরত না পাওয়ায় গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের একটি শাখায় বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। রোববার (১৮জানুয়ারি) বেলা ১১টার দিকে একাধিক গ্রাহক শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁদের জমাকৃত অর্থ ফেরতের দাবি জানান।

ব্যাংক সূত্রে জানা যায়, গ্রাহকরা শাখা ব্যবস্থাপকের কাছে ডিপিএস ও এফডিআরসহ বিভিন্ন মেয়াদি জামানতের টাকা ফেরত চাইলে তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধে অপারগতা প্রকাশ করেন। এতে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ব্যাংকের ভেতরে ও বাইরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে গ্রাহক ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে কথা- কাটাকাটির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গ্রাহকদের আগামী এক মাসের মধ্যে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেন। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

তবে বিক্ষোভকারী গ্রাহকরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের টাকা ফেরত না পেলে তাঁরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখার ব্যবস্থাপক আলী ইসলাম বলেন, সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের সঙ্গে নিয়মিত লেনদেন চালু রয়েছে। তবে বর্তমানে ডিপিএস ও এফডিআরসহ কিছু মেয়াদি জামানতের অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব পাওনা পরিশোধ করা হবে।
এ ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেকেই তাঁদের সঞ্চিত অর্থের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট